1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরের সমাবেশ সফল করতে মণিরামপুরে যুবদলের নেতাকর্মীদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ

গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে আগামী ১ আগস্ট যশোরে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করার লক্ষ্যে মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব মো. আনছারুল হক রানা। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নগর যুবদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম।

মণিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোতাহারুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সাইদুল ইসলাম এবং মণিরামপুর পৌর যুবদলের সদস্য সচিব মো. বিল্লাল হুসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আনছারুল হক রানা বলেন, আগামী ১ আগস্টের সমাবেশ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সমাবেশ সফল করতে উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর এলাকার নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি নির্ধারিত দিনে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি মো. আরিফুল ইসলাম বলেন, দলের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি আগামী ১ আগস্টের সমাবেশে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মো. মোতাহারুল ইসলাম রিয়াদ বলেন, মণিরামপুর উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা অতীতের মতো এবারও ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং যশোরের সমাবেশ সফল করতে সর্বোচ্চ ভূমিকা পালন করবে।

প্রস্তুতি সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ওয়ার্ড ও পৌর যুবদলের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় সমাবেশে অংশগ্রহণ, যাতায়াত, সাংগঠনিক সমন্বয় এবং প্রচার-প্রচারণাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে আগামী ১ আগস্টের সমাবেশে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park