1. admin@dailyjessorersangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে ১৫ টাকা কেজির সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের কাগজপত্র জব্দ বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণ আইনের মামলায় আসামি গ্রেপ্তার যশোরে গভীর রাতে বাড়িতে প্রবেশ, আহত অবস্থায় হাসপাতালে আটক ব্যক্তি যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য যুব সমাবেশর মধ্য দিয়ে পালিত।  চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এর শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি।  নতুন ওসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, কাজী বাবুল।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেশবপুরে প্রস্তুতি সভা যশোরের চৌগাছায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার। যশোরের দায়তলা কালীমন্দির পরিদর্শনে ইউএনও শাহরিয়ার হক ও বিএনপি নেতৃবৃন্দ যশোর টাউন হল মাঠে ২৭ অক্টোবর পবিত্র আজিমুশশান ইসলামী জলসা

যশোরের মনিরামপুরে লিচু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

যশোর প্রতিনিধি।

যশোরের মণিরামপুরে লিচু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে হাবিবুর রহমান (৬০) নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। আজ শনিবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত হাবিবুর রহমান মণিরামপুর উপজেলার ফয়দাবাজ গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ১২টার দিকে হাবিবুর রহমান নিজ বাড়ির লিচু গাছে উঠে লিচু পাড়ছিলেন। এসময় অসাবধানতাবশত গাছের একটি ডাল ভেঙে তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে রেফার করেন।

যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ১৮:৩০ ঘটিকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park