1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরের বিরামপুরে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মাইকিং, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেন

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিরামপুর পাগলাদাহ গ্রামে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে ইজিবাইকে মাইকিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দিনব্যাপী এ কর্মসূচিতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের মাদক বিক্রি ও সেবন বন্ধ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়।

মাইকিংয়ে প্রচার করা হয়, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকাসক্তি ও মাদক ব্যবসা থেকে বিরত থেকে সমাজের মূলধারায় ফিরে আসতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে এলাকায় মাদকের বিস্তার রোধে সর্বস্তরের মানুষের সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকার কিছু চিহ্নিত মাদক কারবারির কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। এমন পরিস্থিতিতে সচেতন এলাকাবাসীর উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী প্রচারণা সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।

এলাকাবাসী আরও দাবি করেন, বিরামপুর পাগলাদাহ এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান ভূমিকা প্রয়োজন। পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে বিরামপুরকে একটি মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park