1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরের বাঘারপাড়ায় ধান বিক্রি নিয়ে বিরোধে ছুরিকাঘাত: এক মাস পর হাসপাতালে কিশোরের মৃত্যু

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, মোঃ জুম্মান হোসেনঃ

যশোরের বাঘারপাড়ায় ধান বিক্রিকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত এক কিশোর দীর্ঘ এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছে। আজ সোমবার সকাল সোয়া সাতটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ মে সকাল আনুমানিক ৯টার দিকে বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজারে ধান বিক্রি করা নিয়ে দুটি পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি ও তাঁর কিশোর ছেলে গুরুতর আহত হন।

রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে কিশোরের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে টানা প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত কিশোরের মরদেহ ঢাকা থেকে নিজ এলাকায় পৌঁছায়নি। এদিকে কিশোরের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।

বাঘারপাড়া থানা-পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আগে থেকেই আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। কিশোরের মৃত্যুর পর মামলায় নতুন ধারা যুক্ত হবে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park