1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরের ডহর সিংহা গ্রামে নার্সারিতে গাঁজা চাষের অভিযোগে আটক ১

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার যশোর

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর ডহর সিংহা গ্রামে একটি নার্সারির ভেতরে গাঁজা গাছ চাষের অভিযোগে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) দুপুরে এসআই রকি মন্ডলের নেতৃত্বে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল কোতোয়ালি মডেল থানার উত্তর ডহর সিংহা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে স্থানীয় একটি নার্সারি থেকে ডাবলু হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পরে তার হেফাজত থেকে ১৬টি কাঁচা সবুজ গাঁজা গাছ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, নার্সারিটির মালিক রফিকুল ইসলাম। তবে উদ্ধার হওয়া গাঁজা গাছের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক নির্মূল ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park