1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরের চাঁচড়া-রাজগঞ্জ সড়ক প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেন

যশোরের চাঁচড়া আরএইচডি থেকে মণিরামপুরের রাজগঞ্জ জিসি সড়কের ৪ কিলোমিটার অংশ প্রশস্তকরণ ও সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ‘গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্প’–এর অধীনে এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “সড়কটি প্রায় তিন বছর আগে সংস্কার করা হলেও সরু হওয়ার কারণে স্থানীয় মানুষ কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছিলেন না। চার হাজার মিটার দৈর্ঘ্যের সড়কটি প্রশস্ত করার এই উদ্যোগ এলাকার যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে।

জনসেবার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি আরও বলেন, “আল্লাহ জনগণকে সেবা করার সুযোগ দিয়েছেন। দলমত–নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কটি প্রশস্ত হলে যশোর ও মণিরামপুরের বিশাল এক জনগোষ্ঠীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। বিশেষ করে ভাতুড়িয়া, চাঁচড়া মধ্যপাড়া, চাঁচড়া মমিনপাড়া, দাঁড়িপাড়া, কালাবাগা, রূপদিয়ার একাংশ এবং রাজগঞ্জের বাসিন্দারা সরাসরি এই যোগাযোগের সুফল পাবেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park