1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরের আড়পাড়ায় যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি  মোঃ জুম্মান হোসেনঃ

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আড়পাড়া গ্রামে স্থানীয় যুবসমাজ ও বন্ধু সংগঠনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। তরুণ-যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার আড়পাড়া স্কুল প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি আড়পাড়া গ্রামের উত্তরপাড়া, দক্ষিণপাড়া ও পশ্চিমপাড়া প্রদক্ষিণ করে পুনরায় আড়পাড়া স্কুল মাঠে এসে শেষ হয়।

এ সময় এলাকার তরুণ-যুবক, অভিভাবক, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) তামিম হোসেন।

পথসভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সন্তানদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি এবং তরুণদের সম্ভাবনাময় ভবিষ্যৎ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আয়োজক বন্ধু সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মাদকবিরোধী জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park