1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যবিপ্রবি সাংবাদিক সমিতির দুই পদে নতুন নেতৃত্ব

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।।মোঃ জুম্মান হোসেনঃ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক এবং প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠ–এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমরান হোসেন। প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাইজিং বিডি–র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমদাদুল ইসলাম।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের কার্যালয়ে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিকেল ৩টায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মো. হামিদুর রহমান এবং তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শূন্য দুটি পদের জন্য মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে মো. ইমরান হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যদিকে প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে ভোটের মাধ্যমে মো. ইমদাদুল ইসলাম নির্বাচিত হন।

এর আগে ব্যক্তিগত কারণে সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন ডেইলি এশিয়ান এজ–এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ সাদী ভূঁইয়া। পরে ওই পদে প্রার্থী হতে প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন মো. ইমরান হোসেন। ফলে দুটি পদ শূন্য হওয়ায় উপনির্বাচনের আয়োজন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park