1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

মনিরামপুরে বিরোধের জেরে মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ, তদন্তে পুলিশ।

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

জাহিদ হোসেন মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের মনিরামপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাখা মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলা সদরের থানা মোড় (চাউলপট্টি) এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, দ্বীন মোহাম্মাদ শিকদারের মোটরসাইকেলটি ওই এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাখা ছিল। বিকেলের দিকে হঠাৎ মোটরসাইকেলটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে মোটরসাইকেলটি পুড়ে যায়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পক্ষের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। অভিযোগের তীর উঠেছে তার শ্যালক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে। তবে বিষয়টি নিয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে পুড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park