1. admin@dailyjessorersangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে ১৫ টাকা কেজির সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের কাগজপত্র জব্দ বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণ আইনের মামলায় আসামি গ্রেপ্তার যশোরে গভীর রাতে বাড়িতে প্রবেশ, আহত অবস্থায় হাসপাতালে আটক ব্যক্তি যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য যুব সমাবেশর মধ্য দিয়ে পালিত।  চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এর শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি।  নতুন ওসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, কাজী বাবুল।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেশবপুরে প্রস্তুতি সভা যশোরের চৌগাছায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার। যশোরের দায়তলা কালীমন্দির পরিদর্শনে ইউএনও শাহরিয়ার হক ও বিএনপি নেতৃবৃন্দ যশোর টাউন হল মাঠে ২৭ অক্টোবর পবিত্র আজিমুশশান ইসলামী জলসা

মনিরামপুরে জাতীয় পার্টি নেতার বিরুদ্ধে কৃষি জমি ধ্বংসের অভিযোগে, কৃষকদের বিক্ষোভ ও মানববন্ধন।

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ জাহিদ, মনিরামপুর প্রতিনিধি:

যশোরের মণিরামপুর উপজেলার ১৫ নম্বর কুলটিয়া ও ১৩ নম্বর খানপুর ইউনিয়নের কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন, জলাবদ্ধতা সৃষ্টি এবং জমির মালিকদের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে জাতীয় পার্টির উপজেলা সভাপতি এম এ হালিমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

রোববার (১৪ জুন) সকালে মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষুব্ধ কৃষকেরা বিভিন্ন স্লোগান দিয়ে উপজেলা চত্বর মুখরিত করে তোলেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কুলটিয়া ও খানপুর ইউনিয়নের বিস্তীর্ণ কৃষি জমি নষ্ট করে ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক পুকুর খনন করা হচ্ছে। এর ফলে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং শত শত একর জমির ফসল ক্ষতির মুখে পড়ছে।

কৃষকদের অভিযোগ, স্থানীয় সাধারণ জমির মালিকদের বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে জমি লিজ নেওয়ার পর সেখানে মাছের ঘের তৈরি করা হচ্ছে। এতে কৃষি জমি কমে যাওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।

বিক্ষোভকারীরা আরও বলেন, সরকারি নিয়ম অনুযায়ী কৃষি জমিতে পুকুর খনন নিরুৎসাহিত ও নিয়ন্ত্রিত হলেও তা উপেক্ষা করে কাজ চালানো হচ্ছে। অবিলম্বে এসব কার্যক্রম বন্ধ এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

পরে কৃষকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করে। এ বিষয়ে ইউএনও সরকারি কাজে অফিসের বাইরে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এরপর বিক্ষুব্ধ কৃষকেরা মিছিল নিয়ে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে যান এবং বিষয়টি অবহিত করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) মাহির দান আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

সরেজমিনে গিয়ে কৃষকদের অভিযোগের ভিত্তিতে দেখা যায়, রাস্তার পূর্ব পাশে ঘের এলাকায় পানি নিষ্কাশনের জন্য রাখা একটি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে বলে স্থানীয়রা দাবি করেন। এতে পশ্চিম পাশের কৃষি জমির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে বলে কৃষকদের অভিযোগ।সরেজমিনে রাস্তার পূর্বে ঘেরের পাশে যেয়ে দেখা যায় পানি নিষ্কাশনের ক্যানেলের সামনে মাটি দিয়ে বাধ দিয়ে রেখেছেন যাহাতে পানি নিষ্কাশন না হয় এবং একটি জমির উপরে পাকা ব্রিজ নির্মাণ করা হয়েছে। তদন্তের সময় প্রথমদিকে এম এ হালিম অভিযুক্ত  ঘটনায় স্থলে থাকলেও রাস্তার পূর্ব পাশে ঘের এলাকাতে তদন্ত গেলে তিনি সেখানে যান নাই।পরিদর্শন শেষে সরকারি কমিশনার ভূমি মাহির দায়ান আমিনকে তদন্তের বিষয়ে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কোন বক্তব্য না দিয়ে বলেন আগামী মঙ্গলবার দুই পক্ষকে জমির কাগজপত্র নিয়ে ডাকা হয়েছে তখন বিস্তারিত বলবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park