1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে উত্তাল রাজপথ, সর্বস্তরের জনগণের বিক্ষোভ ও মানববন্ধন

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

জাহিদ হোসেন মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ

যশোরের মণিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে মণিরামপুর। ধর্ষণকারী জাফর, সমির ও সেলিমের সর্বোচ্চ শাস্তির দাবিতে ০৭ জুলাই মঙ্গলবার দুপুরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।মণিরামপুরের সর্বস্তরের জনগণ এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বাসিন্দা, সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

মণিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি মণিরামপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় বিক্ষোভকারীদের কণ্ঠে আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই,ধর্ষকের ফাসি চাই এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে উত্তাল স্লোগান প্রতিধ্বনিত হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জাফর, সমির ও সেলিম যে জঘন্য অপরাধ করেছে, তা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। নবম শ্রেণির একজন অবুঝ শিক্ষার্থীর জীবন ধ্বংসকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি কার্যকর করতে হবে। অপরাধীরা যাতে কোনোভাবেই আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে না যায়, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে এই তিন অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে আগামীতে আরও কঠোর ও লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হবে।

শহরের প্রধান সড়কে মানববন্ধন ও বিক্ষোভ চলাকালীন সময়ে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এবং সুষ্ঠু বিচারের আশ্বাস প্রদান করে।মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু সাঈদ বলেন তিনজন ধর্ষকের মধ্যে একজনকে আটক করে আদালতে হস্তান্তর করেছি এবং বাকি দুজনকে গ্রেফতারের জন্য র‌্যাব এবং পুলিশ যৌথভাবে কাজ করছে খুব দ্রুত তাদেরকে গ্রেফতার করতে সক্ষম  হবো বলে আশা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park