1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

মণিরামপুরে বাবার বাড়ির পাশে মিলল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ, স্বামীপক্ষের বিরুদ্ধে খোঁজ না নেওয়ার অভিযোগ

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

জাহিদ হাসান মণিরামপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের মণিরামপুর পৌরসভার মোহনপুর এলাকায় শামীমা আক্তার তাসলিমা (২২) ওরফে ময়না নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ময়না মোহনপুর গ্রামের মৃত মো. ইব্রাহীম গাজীর মেয়ে। তিনি মনোহরপুর ইউনিয়নের কুমারঘাটা গ্রামের কাদের শেখের ছেলে হেলাল উদ্দীনের দ্বিতীয় স্ত্রী ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

স্বজনদের ভাষ্য, দাম্পত্য কলহের কারণে কয়েকদিন আগে ময়না স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসেন। বৃহস্পতিবার স্বামীপক্ষের লোকজন তাকে নিতে আসার কথা ছিল। এর আগেও পারিবারিক বিরোধের কারণে একাধিকবার তিনি বাবার বাড়িতে অবস্থান করেছিলেন।

পরিবার জানায়, বুধবার রাতে ময়না তার মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। ভোরে নামাজের সময় তাকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে বাড়ির পাশের বোনের নির্মাণাধীন ভবনের একটি কক্ষে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

নিহতের মা অভিযোগ করে বলেন, তার মেয়ে অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের পক্ষ থেকে কোনো খোঁজ নেওয়া হয়নি। স্বামী হেলাল উদ্দীনের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, ময়না স্বভাবগতভাবে শান্ত ছিলেন। কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। পারিবারিক সমস্যা হলে তিনি বাবার বাড়িতে চলে আসতেন।

খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয় এবং আলামত সংগ্রহ করে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park