1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর:

যশোরের মণিরামপুরে সিনথিয়া আক্তার সুরাইয়া (১৬) নামে এক কিশোরীর অপমৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে উপজেলার মথুরাপুর গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সিনথিয়া আক্তার সুরাইয়া ঝিকরগাছা উপজেলার গদখালী মটবাড়িয়া এলাকার হারুন বিশ্বাসের মেয়ে। তার স্বামী আলামিন বিশ্বাস।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ৩০ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে সিনথিয়ার মৃত্যুর খবর পান তার মা বিলকিছ বেগম। পরে তিনি স্বামীসহ রাত আনুমানিক ১টা ২০ মিনিটে মথুরাপুর গ্রামে মেয়ের শ্বশুরবাড়িতে পৌঁছান। সেখানে সিনথিয়াকে স্বামীর শয়নকক্ষে খাটের ওপর কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পান।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, দুপুরে রান্না করা পেঁপের তরকারি দেওয়া ও খাওয়াকে কেন্দ্র করে সিনথিয়ার সঙ্গে তার স্বামীর পরিবারের এক কিশোরী সদস্যের মনোমালিন্য হয়। এ ঘটনার পর সিনথিয়া মন খারাপ করে ছিলেন বলে পরিবার দাবি করেছে।

পুলিশে দেওয়া অপমৃত্যু সংবাদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার পর পরিবারের সদস্যদের অগোচরে সিনথিয়া তার শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি রাত আনুমানিক ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঘটতে পারে বলে জানানো হয়েছে।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করেন। বর্তমানে তার মরদেহ মথুরাপুর গ্রামে স্বামীর বাড়ির একটি কক্ষে খাটের ওপর রাখা হয়েছে বলে অপমৃত্যু সংবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মণিরামপুর থানায় অপমৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park