
মাহবুব স্টাফ রিপোর্টার,
২০/৬/২০২৬, রোজ শনিবার সকাল ১০ টায় বিজয়নগর সিমনা সড়কে উত্তর পাশে দত্তখলা রাস্তায় মেরুড়া মৌজায় খালের উপর অবৈধভাবে ভরাট করে রাস্তা নির্মাণ করেছিল কিছু ভূমিদস্যু। যার দরুন বিজয়নগর বাসির নৌ চলাচল বাধাগ্রস্থ হওয়ায় স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে যায় । সহকারী কমিশনার ভূমি ব্রাহ্মণবাড়িয়া, মহোদয়এর নির্দেশে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা পৌর ভূমি অফিস জনাব মোঃ মফিজুল কবীর এসকেভেটর মেশিন দিয়ে উক্ত অবৈধ ভরাটকৃত রাস্তা কেটে দেন এতে নৌযান চলাচল স্বাভাবিক হয় ।ফলে বিজয়নগর বাসীগন উপকৃত হন এবং সরকারি জায়গা উদ্ধার হয় ও সরকারি দখল নিয়ন্ত্রণ বজায় থাকে । ভরাটকৃত খালের স্থানটি অবমুক্ত হওয়ায় বিজয়নগর বাসি প্রশাসন তথা সহকারী কমিশনার ভূমি সদর মহোদয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।