1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

বিসিবির কাউন্সিলর নির্বাচিত হলেন শান্তনু ইসলাম সুমিত, যশোরে আনন্দের বন্যা

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক :

যশোরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ বলেন, “শান্তনু ইসলাম সুমিতের মতো একজন দক্ষ সংগঠক বিসিবির কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত। বিগত দিনে যারা যশোর থেকে কাউন্সিলর হয়েছিলেন তারা জেলার ক্রীড়াঙ্গণের জন্য উল্লেখযোগ্য কোনো অবদান রাখতে পারেননি। এবার আমরা আশাবাদী, যশোরের দীর্ঘদিনের অবহেলা দূর হবে এবং ক্রীড়াঙ্গণে গঠনমূলক পরিবর্তন আসবে।”

তিনি আরও বলেন, “শান্তনু ইসলাম সুমিত একজন নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তি। তার নেতৃত্বে যশোরের ক্রিকেটসহ সামগ্রিক ক্রীড়াঙ্গণ এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।”

জেলা ক্রিকেট দলের আরেক সাবেক অধিনায়ক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু বলেন, “বিগত সময়ে যারা যশোর থেকে বিসিবির কাউন্সিলর হয়েছেন তারা কখনোই যশোরের ক্রীড়াঙ্গণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। কিন্তু শান্তনু ইসলাম সুমিত একজন সাবেক খেলোয়াড় ও দক্ষ সংগঠক। তার কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমরা আশাবাদী যে, যশোরের ক্রীড়াঙ্গণ সুষ্ঠু ও পরিকল্পিত ধারায় এগিয়ে যাবে।”

জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি এ জেড এম সালেক বলেন, “আগে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকেই কাউন্সিলর হয়েছেন। কিন্তু এবার নিয়মনীতি ও স্বচ্ছতার ভিত্তিতে শান্তনু ইসলাম সুমিত নির্বাচিত হয়েছেন। তিনি শুধু ব্যক্তি হিসেবে নন, যশোরের ক্রীড়া সংগঠকদের প্রতিনিধি হিসেবেই বিসিবির কাউন্সিলর হয়েছেন।”বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম–এর জ্যেষ্ঠ পুত্র এবং দক্ষিণাঞ্চলের জনপ্রিয় দৈনিক দৈনিক লোকসমাজ–এর প্রশাসক শান্তনু ইসলাম সুমিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। রোববার প্রকাশিত বিসিবির কাউন্সিলর তালিকা থেকে বিষয়টি জানা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park