1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

বিদেশে চাকরির স্বপ্ন দেখিয়ে প্রতারণার অভিযোগ, কম্বোডিয়া থেকে ফিরে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

জাহিদ, মণিরামপুর প্রতিনিধিঃ

বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, কম্বোডিয়ায় নিয়ে নির্যাতন এবং দেশে ফিরে আসার পর ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন যশোরের মণিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের মো. নজরুল ইসলাম (৬৫)।

এ ঘটনায় প্রকৃত ঘটনা তুলে ধরতে বুধবার (১০ জুন ২০২৬) দুপুরে মণিরামপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নজরুল ইসলাম অভিযোগ করেন, মো. ইকবাল হোসেন ও মোছা. নার্গিস খাতুন বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা গ্রহণ করেন। পরে তাকে কম্বোডিয়ায় নিয়ে গিয়ে নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয় বলে তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করে আরও বলেন, দেশে ফিরে আসার পরও তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তা ও ন্যায়বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ইকবাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগটি সত্য নয়।

ভুক্তভোগী নজরুল ইসলাম এ ঘটনায় সংশ্লিষ্টদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park