
ইমাম হোসেন, বাঘারপাড়া প্রতিনিধি॥
যশোরের বাঘারপাড়া উপজেলার সর্ববৃহৎ বন্দবিলা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের দরবার হলে এ বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ সবদুল হোসেন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রা মডেল কলেজের অধ্যক্ষ মোঃ কোহিনুর আলম।
এসময় ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মফিজুর রহমান, মোঃ হাফিজুর রহমান, বাবু কার্তিক চন্দ্র বিশ্বাস, মোঃ মহর আলী বিশ্বাস, মোঃ শাহাবুর রহমান খান, মোঃ নান্নু মোল্যা, বাবু সুকেশ পোদ্দার, মোছাঃ জোবাইদা খাতুন, মোছাঃ শাহানাজ বেগম ও মোছাঃ রুমা খাতুন। এছাড়া অফিস সহকারী মহিলা মহল্লাদার যশোদা সরকার ও শীলা রানী বিশ্বাস উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ খাইরুল হাসান হিরা। বাজেট উপস্থাপন করেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান।
বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৫ লাখ ২০ হাজার ৩৪৭ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩৩ লাখ ২০ হাজার ৩৪৭ টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ২০ লাখ ৯০ হাজার ৯০৭ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ৯০৭ টাকা।
সর্বমোট বাজেটের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৫৬ লাখ ১১ হাজার ২৫৪ টাকা। এর মধ্যে মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫২ লাখ ১১ হাজার ২৫৪ টাকা। রাজস্ব খাতে উদ্বৃত্ত তহবিলে রাখা হয়েছে ২ লাখ টাকা।
উন্মুক্ত বাজেট ঘোষণায় এলাকার সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।