1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত।  

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ জাহিদ,মনিরামপুর প্রতিনিধিঃ

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকাল ৪টায় মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন।

সভায় ক্লাবের চলমান কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের ভূমিকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, একজন সাংবাদিক সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। জনসাধারণের সমস্যা, সম্ভাবনা ও অধিকার রক্ষায় সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের কারণে সাংবাদিকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ না করে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় উপস্থিত ছিলেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি তাজাম্মুল হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান (জাহিদ), প্রতিষ্ঠাতা সদস্য সুমন চক্রবর্তী,যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন,দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, অর্থ সম্পাদক আব্দুল আলিম, মাসুম বিল্লাহ, নয়ন রায়, আবু রায়হান,মামুনুর রশিদসহ ক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park