1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

বর্জ্যে বিপর্যস্ত মুক্তেশ্বরী নদী রক্ষায় ৫ ইউনিয়নের মানুষের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত 

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার যশোর

একসময়ের প্রমত্তা মুক্তেশ্বরী নদী আজ দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে এ অঞ্চলের মানুষের জন্য এক চরম সংকটের নাম হয়ে দাঁড়িয়েছে। নদীটি বাঁচাতে এবার ঐক্যবদ্ধ হয়েছেন যশোর ও মণিরামপুরের বিভিন্ন ইউনিয়নের কয়েক লাখ মানুষ। সোমবার দুপুরে মণিরামপুরের বলিয়ানপুর ব্রিজ সংলগ্ন এলাকায় নদী রক্ষা আন্দোলনের অংশ হিসেবে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন ও রামনগর ইউনিয়ন এবং মণিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়ন, ঢাকুরিয়া ইউনিয়ন ও হরিদাসকাঠি ইউনিয়ন এলাকার প্রায় ৫ শতাধিক মানুষ। সভায় বক্তারা বলেন, অপরিকল্পিত বর্জ্য ফেলা ও দখলদারিত্বের কারণে কৃষি ব্যবস্থা ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা একবাক্যে দাবি জানান নদী বাঁচলে মানুষ বাঁচবে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ইফতেখার সেলিম অগ্নি-এর নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনে স্থানীয়রা রাজনৈতিক ভেদাভেদ ভুলে এক কাতারে শামিল হয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি জি. এম. মিজানুর রহমান, রামনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মারুফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার মোসলেম উদ্দিন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রেজাউল করিম ও ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আজিবার রহমান মনুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় অংশগ্রহণকারীরা জানান, দখল ও দূষণের কারণে মুক্তেশ্বরী নদী তার স্বাভাবিক প্রবাহ হারিয়েছে, যার প্রভাব পড়ছে কৃষি, মৎস্য ও দৈনন্দিন জীবনে। তারা দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। আন্দোলনের পরবর্তী ধাপ হিসেবে একটি চূড়ান্ত রূপরেখা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২৭ মার্চ ২০২৬, শুক্রবার বিকাল ৫টায় হরিনার বিল-এর পাড়ে ‘ক্যাফে বিল হরিনা’ প্রাঙ্গণে পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। স্থানীয়দের প্রত্যাশা, সম্মিলিত এই সামাজিক আন্দোলনের মাধ্যমে মুক্তেশ্বরী নদী আবারও তার হারানো যৌবন ফিরে পাবে এবং টিকে থাকবে এ অঞ্চলের জীবন-জীবিকার অন্যতম উৎস হিসেবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park