1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

ফেসবুকে হত্যার হুমকি, পল্টন থানায় জিডি করলেন যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ নাদিম হাসান ফেসবুক মেসেঞ্জারে হত্যার হুমকি পাওয়ার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) দুপুর ১২টা ৫৯ মিনিটে পুরানা পল্টনের আল-রাজি কমপ্লেক্সে নিজ কার্যালয়ে অবস্থানকালে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রবেশ করেন। এ সময় ‘ইঞ্জিনিয়ার রায়হান উদ্দিন’ নামের একটি ফেসবুক আইডি থেকে মেসেঞ্জারের মাধ্যমে তাকে ভয়ভীতি প্রদর্শন এবং হত্যার হুমকি দিয়ে একাধিক বার্তা পাঠানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় মোহাম্মদ নাদিম হাসান নিরাপত্তাজনিত শঙ্কা থেকে পল্টন মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। থানায় দায়ের করা জিডির নম্বর ২২৯৫।

নাদিম হাসান বলেন, রাজনীতি করার কারণে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অন্যায়-অনিয়মের বিরুদ্ধে নিয়মিত কথা বলায় প্রায়ই বিভিন্ন আইডি থেকে হুমকি পাই। ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করেই থানায় জিডি করেছি। আমার বিশ্বাস, রাজনৈতিক ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা থেকেই এ ধরনের হুমকি দেওয়া হচ্ছে।

তিনি বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে পল্টন মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park