1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

ফতেপুর ইউনিয়নেচাঁদপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন: আনন্দ জোয়ারে ভাসল যশোর

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁদপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন: আনন্দ জোয়ারে ভাসল যশোর

যশোর প্রতিনিধি।।

যশোর ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়া টাওয়ার মাঠে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্রাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন ‘চাঁদপাড়া যুব সংঘের’ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও প্রশাসক আশিকুরজ্জামান তুহিন। ফতেপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উৎসবে বিশেষ আকর্ষণ ছিল দেশের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বদের উপস্থিতিতে মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
প্রধান অতিথির বক্তব্যে আশিকুরজ্জামান তুহিন বলেন, “বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আমাদের শেকড়ের পরিচয় দেয়। চাঁদপাড়া যুব সংঘ যেভাবে ক্রীড়া ও সুস্থ সংস্কৃতির আয়োজন করেছে, তা তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে সাহায্য করবে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমাদের সহযোগিতা সব সময় থাকবে।” তিনি আরও বলেন, ডিজিটাল যুগে কন্টেন্ট ক্রিয়েটরদের এমন উপস্থিতি স্থানীয় তরুণদের আধুনিক ও সৃজনশীল কাজে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোহাগ এবং জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা বেকে লিটন। এ ছাড়া জেলা ও জেলার বাইরে থেকে আসা বিভিন্ন ব্র্যান্ডের কন্টেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। প্রিয় তারকাদের সরাসরি দেখতে টাওয়ার মাঠে স্থানীয় শত শত মানুষের ঢল নামে।
আয়োজক সংগঠন চাঁদপাড়া যুব সংঘের সদস্য হাসিবুল, পলাশ ,গোলাম ও শামিম জানান, গ্রামীণ ঐতিহ্য বজায় রেখে এলাকার মানুষকে সুস্থ বিনোদন দিতেই এই আয়োজন। দিনব্যাপী নানা রকম দেশীয় খেলাধুলা শেষে সন্ধ্যায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর অনুষ্ঠিত হয় র্রাফেল ড্র-এর আকর্ষণীয় পুরস্কার বিতরণী।
পুরো আয়োজনে সহযোগিতায় ছিলেন সংগঠনের একঝাঁক উদ্যমী তরুণ। এলাকার সাধারণ মানুষ ও দর্শকদের উপস্থিতিতে পুরো চাঁদপাড়া টাওয়ার মাঠ আনন্দ ও চঞ্চলতায় মুখরিত হয়ে ওঠে। স্থানীয় সচেতন মহল বলতে শোনা গেছে আমাদের সদর উপজেলা এমন একজন অফিসার কে যে আমরা পেয়েছি তিনি একদিকে যেমন সমাজসেবা অফিসে সমাজের সর্ব স্তরের কার্যক্রম পরিচালনা করে এবং সাথে সাথে ফতেপুর ইউনিয়ন পরিষদ কে নতুন করে ঢেলে সাজাচ্ছেন এবং তরুণদের মাঝে উৎসব উদ্দীপনা ভালো কাজের উৎস ও সহযোগিতা প্রদান করছেন আমরা তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, এবং আমাদের তরুণ প্রজন্মের আমাদের সন্তানদের এমন সুশৃঙ্খল ও নান্দনিক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park