1. admin@dailyjessorersangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে ১৫ টাকা কেজির সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের কাগজপত্র জব্দ বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণ আইনের মামলায় আসামি গ্রেপ্তার যশোরে গভীর রাতে বাড়িতে প্রবেশ, আহত অবস্থায় হাসপাতালে আটক ব্যক্তি যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য যুব সমাবেশর মধ্য দিয়ে পালিত।  চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এর শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি।  নতুন ওসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, কাজী বাবুল।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেশবপুরে প্রস্তুতি সভা যশোরের চৌগাছায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার। যশোরের দায়তলা কালীমন্দির পরিদর্শনে ইউএনও শাহরিয়ার হক ও বিএনপি নেতৃবৃন্দ যশোর টাউন হল মাঠে ২৭ অক্টোবর পবিত্র আজিমুশশান ইসলামী জলসা

পাইকগাছা প্রেসক্লাব উন্নয়নে জেলাপরিষদ-র ৩ লাখ টাকা বরাদ্দ!

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।

পাইকগাছা প্রেসক্লাবের নামে খুলনা জেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের এডিপি ও রাজস্ব তহবিলের আওতায় গৃহীত উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপে সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা পরিষদের দ্বিতীয় ধাপের ৫৫টি প্রকল্পের নামের তালিকায় পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়ন ও সংস্কারের জন্য এ বরাদ্দ রাখা হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকদের সংবাদ সংগ্রহ, সংরক্ষণ ও পেশাগত কার্যক্রম পরিচালনার অন্যতম কেন্দ্র হিসেবে প্রেসক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বরাদ্দের মাধ্যমে প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কারকাজে গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এ বরাদ্দ দেওয়ায় খুলনা জেলা বিএনপি-র সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদ প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পীকে পাইকগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

স্থানীয় সাংবাদিকদের পেশাগত কর্মকাণ্ডের জন্য একটি সুন্দর ও কার্যকর পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, জেলা পরিষদের এ বরাদ্দ পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে সহায়ক হবে। এজন্য জেলা পরিষদ কর্তৃপক্ষের প্রতি পাইকগাছা প্রেসক্লাব সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তারা আশা প্রকাশ করেন, বরাদ্দের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে প্রেসক্লাবের প্রয়োজনীয় উন্নয়ন ও সংস্কার সম্পন্ন করা সম্ভব হবে। পাশাপাশি ভবিষ্যতেও স্থানীয় সাংবাদিকদের কল্যাণ ও প্রেসক্লাবের উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park