1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

পাইকগাছা কপোতাক্ষ নদের স্রোতে নিখোঁজ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের রাড়ুলীর স্টিমার ঘাট এলাকায় পা ধোয়ার সময় অসাবধানতাবশতঃ পনিতে পড়ে গিয়ে দিপংকর মন্ডল (৩৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছে। এ ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ ও স্থানীয় থানা পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে সোমবার দুপুর পর্যন্ত নিখোঁজ দিপংকরের কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ দিপংকর মন্ডল উপজেলার রাড়ুলী ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার দুলাল মন্ডলের ছেলে। গত ২১জুন’২৬ রোববার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কাজ শেষে দিপংকর মন্ডল কপোতাক্ষ নদের স্টিমার ঘাট এলাকায় যান এবং সেখানে কপোতাক্ষ-র পাড়ে পা ধোয়ার সময় হঠাৎ পা পিছলে তিনি পানিতে পড়ে যান। মুহূর্তের মধ্যে কপোতাক্ষ-র স্রোতে তলিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেও সফল হননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ ও পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সোমবার সকাল পর্যন্ত কপোতাক্ষ নদ-র বিভিন্ন অংশে তল্লাশি চালানো হলেও নিখোঁজ শ্রমিকের কোনো সন্ধান মেলেনি।

পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক (সেকেন্ড অফিসার) মোঃ আতিকুর রহমান জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকারী দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে নিখোঁজ দিপংকর মন্ডলের পরিবারের সদস্যরা কপোতাক্ষ-র তীরে অবস্থান করে তার সন্ধানের অপেক্ষায় রয়েছেন। ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক, উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park