1. admin@dailyjessorersangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে ১৫ টাকা কেজির সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের কাগজপত্র জব্দ বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণ আইনের মামলায় আসামি গ্রেপ্তার যশোরে গভীর রাতে বাড়িতে প্রবেশ, আহত অবস্থায় হাসপাতালে আটক ব্যক্তি যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য যুব সমাবেশর মধ্য দিয়ে পালিত।  চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এর শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি।  নতুন ওসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, কাজী বাবুল।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেশবপুরে প্রস্তুতি সভা যশোরের চৌগাছায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার। যশোরের দায়তলা কালীমন্দির পরিদর্শনে ইউএনও শাহরিয়ার হক ও বিএনপি নেতৃবৃন্দ যশোর টাউন হল মাঠে ২৭ অক্টোবর পবিত্র আজিমুশশান ইসলামী জলসা

পাইকগাছায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত!

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় গণহত্যা দিবস পালিত হয়েছে। ২৫ মার্চ বুধবার সকাল ৮ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কপিলমুনি বধ্যভূমি স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গণহত্যা দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জামায়াতের জেলা ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, রহিমা আক্তার শম্পা, সঞ্জয় কুমার মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, আইসিটি কর্মকর্তা আব্দুস সামাদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিউম, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, খাদ্য পরিদর্শক দেবলা শীল, এসআই মাসুদ, প্রভাষক আসাবুর রহমান শিমুল, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, বাবর আলী গোলদার, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, শিক্ষার্থী সাজিদুর রহমান ও অহন রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া। সভার শুরতেই শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park