1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বি- সরকার পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের ছয়বারের নির্বাচিত চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবুল কালাম আজাদ (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (তারিখ) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হয়। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

আবুল কালাম আজাদ দীর্ঘদিন ঐতিহ্যবাহী আর.কে.বি.কে. হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ এবং বাঁকা শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন। শিক্ষাক্ষেত্র ও স্থানীয় সরকার ব্যবস্থায় তার অবদান এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বিকেলে বাঁকা শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান।

পরে একই মাঠে হাজারো মানুষের অংশগ্রহণে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park