1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বি. সরকার, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে কটুক্তির অভিযোগে অব্যাহতি প্রাপ্ত আহ্বায়ক ফিরোজ আহম্মেদের স্থায়ী বহিষ্কার এবং খুলনা জেলা ছাত্রদলের কথিত ‘পকেট কমিটি’ পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) বিকেলে পৌর সদরের পুরাতন পরিবহন কাউন্টার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পাইকগাছার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কাউন্টার মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে তারা খুলনা জেলা ছাত্রদলের কমিটি পুনর্গঠনের দাবি জানান। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, সাবেক আহ্বায়ক দিপঙ্কর বাবু, পৌর ছাত্রদলের সদস্য সচিব সবুজ আহম্মেদ, কপিলমুনি কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাফিজ শাহরিয়ার, পাইকগাছা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহি খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হেলাল হাফিজসহ ছাত্রদল নেতা রুহিন, সোহান, আরিফ, শান্ত, শাকিব, মাহফুজ, পাপ্পু, ফয়সাল, আশিক, আজমল, রাজা, সাব্বির ও রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park