1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

নবগঠিত কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে যশোর জেলা যুবদলের আনন্দ মিছিল

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

যশোর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Tarique Rahman-কে অভিনন্দন ও স্বাগত জানিয়ে যশোর জেলা যুবদলের উদ্যোগে রবিবার  বিকেল ৫টায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

যশোর লালদীঘির পাড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, আরিফ হোসেন এবং যশোর নগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি।

সমাবেশ পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল।

বক্তারা বলেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে নুরুল ইসলাম নয়ন এমপি-কে মনোনয়ন দেওয়ায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় বক্তারা যশোর জেলার পাঁচজন নেতার কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। নবগঠিত কমিটিতে এম তমাল আহমেদ যুগ্ম সম্পাদক, নুরে আলম সিদ্দিকী সোহাগ আইন বিষয়ক সম্পাদক, মাজেদুল ইসলাম রুমন পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক, মহিউদ্দিন রাজু গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং ডা. মাহমুদুল হাসান খান সুমন সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় তাদের অভিনন্দন জানানো হয়।

পরে যশোর জেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আর.এন. রোডস্থ ঢাকা ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে যশোর জেলা ও নগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park