
চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছা পৌরসভায় টেন্ডার বা কোটেশন প্রক্রিয়া অনুসরণ না করে নির্মাণ করা হচ্ছে পৌর গোডাউন। কোন টেন্ডার আহ্বান না করে গোপনে পছন্দের ঠিকাদারকে ১২ লাখ টাকার এ প্রকল্পের কাজটি দেওয়ার অভিযোগ উঠেছে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে। বদরুল আমিন এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছেন বলে একটি সুত্র জানান
স্থানীয় ঠিকাদারদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষ অনৈতিক সুবিধা নিতে গোপনে পছন্দের ঠিকাদারকে কাজটি দেওয়া হয়েছে। টেন্ডার বা কোটেশন প্রক্রিয়া না করে আলোচিত প্রকল্পটি পৌরসভার গোডাউন করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভায় উন্নয়নমূলক কাজ করতে স্থানীয় ও জাতীয় পত্রিকায় টেন্ডার বিজ্ঞপ্তি এবং পৌরসভার নোটিশ বোর্ডে কোটেশন প্রদর্শন করে ঠিকাদার আহ্বান করার নিয়ম রয়েছে । পরে বিধি অনুসরণ করে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু চৌগাছা পৌরসভার প্রায় ১২ লাখ টাকার ‘পৌরসভার গোডাউন’ প্রকল্পে এ নিয়মনীতি অনুসরণ হয়নি। পত্রিকায় কোনো বিজ্ঞপ্তি বা পৌরসভার নোটিশ বোর্ডে কোনো কোটেশন আহ্বান করা হয়নি।
চৌগাছা পৌরসভার সহকারী প্রকৌশলী এস এম রুহুল আমিন বলেন,
সরকারি সকল আইন মেনে এ প্রকল্পের কাজটা কোটেশনের মাধ্যমে বদরুল আমিন এন্টারপ্রাইজকে দেওয়া হয়েছে। তবে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে টেন্ডার আহ্বান বিজ্ঞাপন সেটা তিনি বলতে পারেননি।