1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

চৌগাছায় মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।।

যশোরের চৌগাছায় শিক্ষার্থীদের মাঝে মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার সিংহঝুলি শহীদ মসিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’ এই ক্যাম্পেইনটি পরিচালনা করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর চন্দ্র দে-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মাহমুদা আক্তার মিলি, সিটিপ এক্টিভিস্ট মেঘলা ইসলাম এবং আশ্বাস প্রকল্পের রূপান্তরের প্রজেক্ট কো-অর্ডিনেটর রবিউল ইসলাম বাবু।

অনুষ্ঠানে মানব পাচারের বর্তমান ধরন ও কৌশল এবং নিরাপদে বিদেশ যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যেখানে দেখানো হয় কীভাবে অসতর্কতার কারণে মানুষ পাচারের শিকার হয়। এরপর একমাত্র সচেতনতাই পারে মানব পাচার প্রতিরোধ করতে।

এবিষয়ে পক্ষে ও বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃন্দ

এছাড়া অনুষ্ঠানে রূপান্তরের প্রতিনিধি হিসেবে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর দিপঙ্কর মন্ডল ও প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল। অনুষ্ঠানটির শেষে ওই বিদ্যালয়ের সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত শেষে শপথ পাঠ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park