1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

চৌগাছায় পারিবারিক কলহের জেরে দুই নারীকে কুপিয়ে জখম, একজনের অবস্থা আশঙ্কাজনক

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর জেলা প্রতিনিধি

যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে দুই নারীকে রামদা ও চাকু দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নবীরণ (৫০) নামে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে চৌগাছা উপজেলার আফড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আফড়া গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী নবীরণ (৫০) এবং আবদুল হাকিমের স্ত্রী আমেনা (৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে নবীরণ ও আমেনার সঙ্গে তাদের দেবর আতিয়ার রহমানের (৫০) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আতিয়ার রহমান উত্তেজিত হয়ে রামদা ও চাকু দিয়ে দুই নারীকে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহত নবীরণের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অভিযুক্ত আতিয়ার রহমান আফড়া গ্রামের আইয়ুব গাজীর ছেলে।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park