
স্টাফ রিপোর্টার যশোরঃ
যশোর সদর উপজেলার চুরামনকাটি বাজার ইউনিয়ন পরিষদের সামনে রাস্তা দিয়ে চলাচলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই যুবক আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) সকাল আনুমানিক ১০:৩০টার দিকে যশোর কোতোয়ালি থানাধীন চুরামনকাটি বাজার ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ছাতিয়ানতলা গ্রামের মমিনুর রহমানের ছেলে আবিদ হাসান (২৫) এবং বিজয়নগর গ্রামের আখতারুজ্জামানের ছেলে বাঁধন (১৮)। তারা উভয়েই যশোর কোতোয়ালি থানার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, রাস্তা দিয়ে চলাচলকে কেন্দ্র করে ছাতিয়ানতলা গ্রামের ইমরান, সুজন, সাইদুর (বয়স আনুমানিক ২৫–৩০ বছর) এবং তাদের সঙ্গে থাকা আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে ভুক্তভোগীদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা পাইপ ও হাতুড়ি দিয়ে হামলা চালিয়ে আবিদ হাসান ও বাঁধনকে গুরুতর আহত করেন।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।