1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

চালুয়াহাটির ভ্যানচালক মহসিন খুন, খাজুরা বাঁওড়ে মরদেহ উদ্ধার

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর)

যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি গ্রামের এক ভ্যানচালকের মরদেহ খাজুরা বাঁওড় থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত মহসিন (২৫) চালুয়াহাটি গ্রামের বাসিন্দা এবং পেশায় ভ্যানচালক ছিলেন। পরিবারের অভিযোগ, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শয়লা বাজার থেকে খ্যাপ মারার উদ্দেশ্যে এক অপরিচিত যাত্রীকে নিয়ে বের হন মহসিন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

বুধবার সকালে স্থানীয়রা খাজুরা বাঁওড়ে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মরদেহটি মহসিনের বলে শনাক্ত করেন। এ সময় মরদেহটি ফুলে-ফেঁপে ছিল বলে জানান তারা।

নিহতের স্বজনদের দাবি, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই মহসিনকে হত্যা করা হয়েছে। পরিবারের এক সদস্য বলেন, “গাড়ি নেওয়ারই যদি উদ্দেশ্য হতো, তাহলে তাকে অজ্ঞান করে বা বেঁধে রেখে ভ্যানটি নিয়ে যেতে পারত। অন্তত সে বেঁচে থাকত।”

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park