1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

শেরপুর আজ ১৬ জুলাই ২০২৬ তারিখে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর, মিজ ফরিদা ইয়াসমিন নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় বাস্তবায়িত খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন করেন।

বুরুডুবি কামরুলের বাড়ির সামনে থেকে গোদাডাঙা হয়ে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত ৩.৫০ কিলোমিটার দীর্ঘ খালটির পুনঃখনন কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে খালের উভয় তীরে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। জেলা প্রশাসক প্রকল্পের কাজের মান সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা খাল পুনঃখনন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং এর সুফল সম্পর্কে তাঁদের মতামত তুলে ধরেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জনাব সাইফুল ইসলাম কমল, শেরপুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা,সভাপতি, প্রেসক্লাব জনাব কাকন রেজা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প সভাপতি এবং স্থানীয় জনসাধারণ।

প্রাকৃতিক জলপ্রবাহ পুনরুদ্ধার, পরিবেশ সংরক্ষণ এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ধারাবাহিকভাবে বাস্তবায়িত হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park