1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

কেশবপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে পিটিয়ে আসামিকে ছিনতাই করে নিলো।

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

যশোরএর কেশবপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ‘মব’ তৈরির মাধ্যমে পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) রাত ২টার দিকে ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় এক উপপরিদর্শক (এসআই) সহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন— এসআই মোঃআসমত আলী (৫৪), কনস্টেবল মোঃশহিদুল ইসলাম (৩৫) ও কনস্টেবল মোঃহাবিবুল্লাহ (৩০)। এদের মধ্যে কনস্টেবল মোঃ শহিদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায় বুধবার রাতে তিনটি মামলার সাজাপ্রাপ্ত আসামি মোঃজাহাঙ্গীর আলমকে (৩৫) গ্রেপ্তার করতে হিজলডাঙ্গা গ্রামে অভিযানে যায় পুলিশ এবং গ্রেফতারও করে’পুলিশ। আসামি মেরে ফেলেছে’ বলে মিথ্যা ঘোষণা দেওয়া হয় মসজিদের মাইকে। মুহূর্তের মধ্যে ৫০-৬০ জন লোক জড়ো হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং জাহাঙ্গীরকে ছিনিয়ে নিয়ে যায়।

আহত কনস্টেবল মোঃশহিদুল ইসলাম জানায় আটকের পর জাহাঙ্গীর নিজে তার মাথা দিয়ে পুলিশের বুকে সজোরে আঘাত করে। একই সময় জড়ো হওয়া লোকজন তাদের লাঠিসোটা দিয়ে মারপিট করে আসামি ছিনিয়ে নেয়।

কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃশহিদুল ইসলাম জানায়, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। তবে ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত এলাকা থেকে পলাতক আসামি জাহাঙ্গীর আলমকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park