1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

আগামীকাল যশোর আসছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।।

নিজ শহর যশোরে একদিনের সরকারি সফরে আসছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আগামীকাল শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী এই সফরে তিনি সরকারি দপ্তরগুলোর সাথে মতবিনিময়, উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
প্রতিমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় তিনি ঢাকা থেকে সড়কপথে যশোর সার্কিট হাউজে এসে পৌঁছাবেন। এরপর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যশোর সফর উপলক্ষে সংশ্লিষ্ট দফতর প্রধানদের সাথে একটি মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি।
পরবর্তীতে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনস্থল এবং শার্শার উলাশী খাল পুনঃখননস্থল পরিদর্শন করবেন। দুপুরে মাঠ পর্যায়ের এসব কর্মসূচি শেষে বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুটি পৃথক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বিকেল সাড়ে তিনটায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার পাটবীজ এবং চারটায় এডুকেশনাল চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের (ইকো) উদ্যোগে উচ্চশিক্ষা বৃত্তির চেক বিতরণ করবেন।
সরকারি কর্মসূচির পাশাপাশি প্রতিমন্ত্রী রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানেও সময় দেবেন। বিকেল সাড়ে চারটায় জেলা বিএনপি কার্যালয়ে দলের যৌথসভায় অংশ নেবেন তিনি। সবশেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘সুবর্ণভূমি’ পত্রিকার নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে তার একদিনের সফরের আনুষ্ঠানিকতা শেষ হবে। সফর শেষে প্রতিমন্ত্রী রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park