1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

অসুস্থ যুবদল নেতা কামরুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন আশরাফুল কবির সুমন

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

যশোর জেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক দপ্তর সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০১ নম্বর ওয়ার্ডের ১৯৫ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার বিকাল ৫টায় তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যশোর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাব আশরাফুল কবির সুমন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে কামরুল ইসলামের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সাহস জোগান।

চিকিৎসকরা জানিয়েছেন, আগামী সপ্তাহে কামরুল ইসলামের মস্তিষ্কে দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার করা হবে। তার সুস্থতা ও সফল অস্ত্রোপচারের জন্য যশোর জেলা যুবদলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের নিকট দোয়া কামনা করা হয়েছে।

আশরাফুল কবির সুমন বলেন, “কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আন্দোলন-সংগ্রামের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি, তিনি যেন শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”

যশোর জেলা যুবদলের পক্ষ থেকে কামরুল ইসলামের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর নিকট আন্তরিক দোয়া প্রার্থনা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park