1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

অভয়নগরে চাঁদার দাবিতে হামলা, আটক ৪

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

অভয়নগর (যশোর) প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেনঃ

যশোরের অভয়নগরে চাঁদার দাবিতে এক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) নওয়াপাড়া পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আল মহিউদ্দিন বাপ্পি বাদী হয়ে অভয়নগর থানায় ১৬ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) বিকেলে অভিযুক্তরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে দেশীয় অস্ত্র নিয়ে নওয়াপাড়া স্টেশনবাজারে আল মহিউদ্দিন বাপ্পির ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটি ভাঙচুর করা হয় এবং নগদ ৮০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, হামলার প্রতিবাদ করলে নওয়াপাড়া পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা, যুবদল নেতা সাইফুল ইসলাম, মাহবুর, রাজু ও রনিকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। হামলায় ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন উপজেলার বুইকারা গ্রামের মানিক ওরফে কালো মানিক (৩৪), মেহেদী হাসান সাজু (৩২), বৌবাজার এলাকার হোসেন শেখ (২৬) এবং আকুঞ্জিপাড়ার রাকিব মোল্যা (১৬)।

এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে নওয়াপাড়া বাজারে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। এজাহারভুক্ত চারজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park