1. admin@dailyjessorersangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে ১৫ টাকা কেজির সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের কাগজপত্র জব্দ বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণ আইনের মামলায় আসামি গ্রেপ্তার যশোরে গভীর রাতে বাড়িতে প্রবেশ, আহত অবস্থায় হাসপাতালে আটক ব্যক্তি যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য যুব সমাবেশর মধ্য দিয়ে পালিত।  চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এর শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি।  নতুন ওসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, কাজী বাবুল।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেশবপুরে প্রস্তুতি সভা যশোরের চৌগাছায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার। যশোরের দায়তলা কালীমন্দির পরিদর্শনে ইউএনও শাহরিয়ার হক ও বিএনপি নেতৃবৃন্দ যশোর টাউন হল মাঠে ২৭ অক্টোবর পবিত্র আজিমুশশান ইসলামী জলসা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন অনিন্দ্য ইসলাম অমিত

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার যশোর

সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ, পুনর্বাসন কার্যক্রম এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কার্যক্রম সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করবেন তিনি।

এ দায়িত্বের আওতায় বন্যায় ক্ষয়ক্ষতির মূল্যায়ন, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কার্যক্রম তদারকি এবং পুনর্বাসন পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানও অন্তর্ভুক্ত থাকবে।

সরকারের প্রকাশিত গেজেটে বলা হয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত, কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করার লক্ষ্যে এ পদোন্নতি এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ গেজেট (১০ জুলাই ২০২৬)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park