

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ প্রতীক্ষার পর সাংবাদিক সংগঠনের কাঙ্ক্ষিত রেজিস্ট্রেশন প্রাপ্তির আনন্দে সদস্যদের মাঝে বইছে উৎসবের আমেজ। গুরুত্বপূর্ণ এই অর্জনকে স্মরণীয় করে রাখতে আজ আয়োজন করা হয় এক আনন্দঘন মিলনমেলা।
বুধবার সন্ধ্যায় রেড টাউন চাইনিজ রেস্টুরেন্টে সংগঠনের সহপাঠী ও সদস্য সুমন ঘোষের উদ্যোগে আয়োজন করা হয় আনন্দঘন পার্টির। এতে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। হাসি-আনন্দ, আড্ডা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
এসময় সদস্যরা বলেন, সংগঠনের রেজিস্ট্রেশন প্রাপ্তি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা, ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার একটি স্বীকৃতি। এই অর্জনকে সামনে রেখে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী, সুশৃঙ্খল ও জনকল্যাণমূলকভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আনন্দঘন এই আয়োজনে সদস্যরা একে অপরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে রেজিস্ট্রেশন প্রাপ্তির আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এমন সুন্দর আয়োজন করায় সুমন ঘোষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সবাই।
একটি রেজিস্ট্রেশন একটি নতুন অধ্যায়ের সূচনা। ঐক্য, বন্ধুত্ব ও ভালোবাসার বন্ধনে আমাদের সংগঠনের পথচলা হোক আরও সুন্দর, সফল ও সমৃদ্ধ।