যশোর প্রতিনিধি।
যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মো. রাশেদকে হাসপাতালে দেখতে গেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
আজ বুধবার রাতে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রাশেদের খোঁজখবর নিতে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী জেনারেল হাসপাতালের পুরুষ মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন রাশেদের কাছে যান। সেখানে তিনি তাঁর শারীরিক অবস্থার অগ্রগতি সম্পর্কে উপস্থিত চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রাশেদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর সর্বোচ্চ ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রতিমন্ত্রীর এই পরিদর্শনকালে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রাশেদের শারীরিক অবস্থা বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সার্বক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।