নিজস্ব প্রতিবেদক, মোঃ জুম্মান হোসেনঃ
যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন চঞ্চল রায় (৭০), পিতা- প্রমথ রায়, গ্রাম বাগডাঙ্গা, ইউনিয়ন ফতেপুর, কোতোয়ালি, যশোর এবং পারভেজ (২০), পিতা- বদিয়ার রহমান, গ্রাম দোহাকুলা, ইউনিয়ন দোহাকুলা, উপজেলা বাঘারপাড়া, যশোর।
স্থানীয় সূত্রে জানা যায়, চঞ্চল রায় মোটরসাইকেলযোগে বাগডাঙ্গা থেকে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। অপরদিকে পারভেজ যশোর থেকে বাঘারপাড়ার দিকে যাচ্ছিলেন। তারাগঞ্জ বাজার অতিক্রম করার পর ফাঁকা সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে উভয় আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, আহত চঞ্চল রায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অপর আহত পারভেজ চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।