পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোর থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক যশোরের সংবাদ-এর পক্ষ থেকে সকল প্রতিনিধি,পাঠক পাঠিকা ও শুভানুধ্যায়ীদের জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। এক শুভেচ্ছা বার্তায় পোর্টালটির কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা। এই মহিমান্বিত দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। বার্তায় আরও বলা হয়, ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন তা সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। তাই অসহায়, গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। পরিশেষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দৈনিক যশোরের সংবাদ-এর পক্ষ থেকে আবারও জানানো হয়েছে পবিত্র ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।