যশোর প্রতিনিধি।।মোঃ জুম্মান হোসেনঃ
যশোর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক দপ্তর সম্পাদক কামরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে যশোর শহরের একটি সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কামরুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত এই নেতার অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হচ্ছে