যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেন
যশোরে নিখোঁজের দুই দিন পর একটি ডোবা থেকে ইমন হোসেন (২৪) নামে বাক্ ও বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে যশোর সদর উপজেলার সীতারামপুর বাগানপাড়া এলাকার শফি নামে এক ব্যক্তির ডোবায় তার মরদেহ পাওয়া যায়। ইমন ওই এলাকার ইমরান হোসেনের ছেলে।জানা গেছে, গত বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ইমন বাড়ি থেকে নিখোঁজ হন। পরে স্বজনেরা খোঁজাখুঁজির পাশাপাশি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের ডোবায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।