যশোরে সদর উপজেলা রামনগর ইউনিয়নে তিশা নামের এক গৃহবধূকে নির্যাতন, মারধর এবং জোর করে তালাকনামায় স্বাক্ষর করিয়ে বাড়ি থেকে বের করে দেয়।
এ ঘটনায় স্বামীসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী।
মামলার কাগজপত্র অনুযায়ী, চলতি বছরের ২২ মে ভুক্তভোগীর সঙ্গে মো. রাসেল উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, একপর্যায়ে তাকে জোর করে তালাকনামায় স্বাক্ষর করিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে তিনি বাবার বাড়িতে অবস্থান করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে আসামিরা ভুক্তভোগীর বাবার বাড়িতে যান। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করা হয়েছে।
এ সময় তার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার পাশাপাশি বাড়ির মালামাল ক্ষতিগ্রস্ত করার অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় মো. মোজাহার আলী, জহির উদ্দিন , ইকবাল হোসেন, আলমগীর হোসেন, মিজানুর রহমান, রেখা খাতুন, অন্তরা, শাহাজাহান আলী ও তারিকুলের,বিল্লাল হোসেন, আলোম হোসেন, বিরুদ্ধে যশোরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, সদর-এ মামলা করা হয়েছে।
মামলাটি সি.আর. মামলা নম্বর ৩৪২৬/২০২৬।
মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩৫৪,৩৮৪ ও ৪২৭/৩৪ ধারাসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
তবে মামলায় করা অভিযোগগুলো বাদীর বক্তব্য ও আদালতে দাখিল করা নথির ভিত্তিতে তুলে ধরা হলো।