যশোর প্রতিনিধি মোঃ জুম্মান হোসেনঃ
যশোর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সদর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অনলাইনের মাধ্যমে বক্তব্য প্রদান করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও জননেতা অনিন্দ্য ইসলাম অমিত।
বক্তব্যে তিনি বলেন, যশোর সদর উপজেলার সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি স্থানীয় নেতাকর্মীদের জনগণের কল্যাণে নিবেদিত থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় সদর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিভিন্ন ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করেন।
সভায় বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে এবং এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।