যশোর প্রতিনিধি: মোঃ জুম্মান হোসেন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জননেতা অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বাদ আসর যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অনিন্দ্য ইসলাম অমিতের সুস্থতা, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং দলীয় নেতাকর্মীদের কল্যাণ কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা।
এ ছাড়া উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদসহ জেলা, নগর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে নেতাকর্মীরা অনিন্দ্য ইসলাম অমিতের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁর রাজনৈতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সফলতা কামনা করেন।