নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোর সদর উপজেলার ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেল ৪টায় ভায়না ফরাজডাঙ্গা পাড়া মহল্লায় ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক এ কে এম ফরিদুজ্জামান অপুর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য পলাশ মাহমুদ, থানা যুবদলের আহ্বায়ক তানভীর রহমান তুহিন ও যুগ্ম আহ্বায়ক আবুল কালাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি লুৎফুন নাহার মিনু, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি লিটন, সাংগঠনিক সম্পাদক অপু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হান্নান, ওয়ার্ড যুবদলের সভাপতি হানিফ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজালালসহ ইউনিয়ন, থানা, ওয়ার্ড ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।