নিজস্ব প্রতিবেদক, মোঃ জুম্মান হোসেন
যশোর সদর উপজেলার ৭৮ নং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সাগর হোসেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি অনুমোদন-সংক্রান্ত সরকারি নথিতে তাকে সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির অনুমোদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রক্রিয়া শেষে বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে মোঃ সাগর হোসেন, সহ-সভাপতি হিসেবে মোঃ হেলাল হোসেন এবং সদস্য হিসেবে শিপা রানী দাস, মোঃ মাসুদুর রহমান, মোঃ হোসাইন হোসেন, মৌমিতা ব্রহ্ম, রুবি বেগম, তুষার কান্তি দত্ত, সেলিনা খাতুন, দিলীপ কুমার দত্ত ও মোঃ কায়েম আলী রয়েছেন। প্রধান শিক্ষক মধুরায়া খাতুনকে সদস্য সচিব করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মোঃ সাগর হোসেন এক প্রতিক্রিয়ায় বলেন, “আলহামদুলিল্লাহ। ৭৮ নং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হতে পেরে মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে কমিটি গঠনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানাই।
তিনি বিশেষভাবে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সরকারি তথ্য অনুযায়ী, অনিন্দ্য ইসলাম অমিত বর্তমানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
মোঃ সাগর হোসেনের শিক্ষাগত যোগ্যতা বি.এসসি (অনার্স), উদ্ভিদবিজ্ঞান। তিনি যশোর সরকারি সিটি কলেজ থেকে এ শিক্ষা অর্জন করেছেন।
নতুন কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, অবকাঠামো, শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।