জাহিদ,মণিরামপুর প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুর উপজেলা সদরে যশোর সাতক্ষীরা হাইওয়ে সড়কে প্রতিদিনের যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ব্যস্ততম সড়কগুলোতে যানবাহনের চাপ, সড়কের পাশে অবৈধ দখল, যত্রতত্র গাড়ি পার্কিং ও ফুটপাত দখলের কারণে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে পথচারী ও যাত্রীদের।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও যানজট নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ চোখে পড়ছে না। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী বহনকারী এ্যাম্বুলেন্স ও সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন।
সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। অনেক সময় জরুরি রোগী বহনকারী এ্যাম্বুলেন্সকেও যানজটে আটকে থাকতে হয় বলে জানান স্থানীয়রা।
ব্যবসায়ীরা জানান, যানজটের কারণে ক্রেতাদের চলাচলে সমস্যা হচ্ছে এবং বাজারের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। স্থানীয় সচেতন মহল মনে করেন, অবৈধ দখল উচ্ছেদ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা ও ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানো জরুরি।
তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে মণিরামপুরবাসীর দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে রাস্তার পাশে ব্যবসায়ীরা বলেন রাজগঞ্জ মোড়ে যাত্রীবাহী গাড়ি যাত্রী উঠানামা বন্ধ করলে যানজট অনেকটা কমে যাবে বলে ধারণা করছেন। কিন্তু প্রশাসন সামরিকের জন্যে যানজট নিরসনের উদ্যোগ নিলেও কিছুদিন পরে আবারও স্হবির হয়ে পড়ে স্থায়ীভাবে উপজেলা প্রশাসন কোন না নেওয়ায় যানজট দিন দিন বেড়েই চলেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন বলেন মাসিক আইন-শৃঙ্খলা মিটিং এ বাস মালিক সমিতির নেতৃবৃন্দ কে বলা হলে তারা রাজগঞ্জের মোড়ে যাত্রীবাহী গাড়িতে যাত্রী উঠানামা করবে না বলে জানান কিন্তু কিছুদিন পরে আবারও তারা পূর্বের চেহারায় ফিরে ফিরে যেয়ে যানজটের সৃষ্টি করেন।